loader image
Skip to main content

Khabar Siliguri

নকশালবাড়ি: অ্যাম্বুল্যান্সের আড়ালে চলছিল শুল্কবিহীন বিদেশি মদ পাচার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল দার্জিলিং আবগারি দফতর। ঘটনায় পলাতক গাড়ির চালক।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজের কাছে গোপন সূত্রে পাচারের খবর আসে। সেই খবরের ভিত্তিতে গত ১১ নভেম্বর নকশালবাড়ি এক্সাইজ স্টেশনের ওসি-র নেতৃত্বে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রোডে অভিযান চালানো হয়।

দীর্ঘক্ষণ নজরদারি ও ধাওয়ার পর BR01PS8863 নম্বরের একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স আটক করেন আবগারি আধিকারিকরা। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পাচারের বিপুল পরিমাণ বিদেশি মদ।

তল্লাশিতে মোট ১০৯ কার্টন, প্রায় ৯৮১ লিটার শুল্কবিহীন বিদেশি মদ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মদ ও অ্যাম্বুল্যান্সের আনুমানিক বাজারমূল্য ৩২ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে তদন্ত শুরু করেছে আবগারি দফতর। অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবার গাড়িকে ব্যবহার করে এই পাচারচক্র চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *