loader image
Skip to main content

Khabar Siliguri

কোনো আজ্ঞাত কারণে নেপাল শুক্রবার সকালে জানিয়েছিল ভারত, চিন সহ পৃথিবীর কোনো দেশের সাহায্য তারা নেবে না। অবশেষে বিকেলে জানান তারা সাহায্য নিতে প্রস্তুত।
হড়পা বানে তছনছ অবস্থায় অবশেষে ‘হুঁশ’ ফিরল কাঠমাণ্ডুর। আগের অবস্থান থেকে সরে এসে নেপাল জানিয়েছে, বিদেশি সাহায্য নিতে তারা প্রস্তুত। যার মধ্যে ভারতও থাকছে। নেপালে প্রকৃতির রুদ্র তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ জনের। নিখোঁজ হাজারেরও বেশি। এর মধ্যে প্রচুর ভারতীয় আছেন। শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশাল মিডিয়ায় জানিয়েছেন, এখনও ৩২০ জনের খোঁজ পাওয়া যায়নি বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে চিন থেকে নেপালে পৌঁছনো ১৪৯ জন ভারতীয় নাগরিকের নাম প্রকাশ করা হয়েছে।

এখনও ৪০০ জন ভারতীয় নিরাপদে চিনে রয়েছেন। যাঁদের সঙ্গে বিদেশমন্ত্রক নিয়মিত যোগাযোগ রাখছে। ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের জন্য ২১ জন নিরাপদে তামিলনাড়ুতে ফিরেছেন। ৬৩ জন ত্রিশূলি-১ প্রজেক্টে কাজ করতেন। অন্যদিকে বিদেশি সাহায্য নিতে শেষমেশ রাজি হল নেপাল। শুক্রবার দুপুরে নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়ে ছিলেন, “ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে বিদেশি সাহায্যের প্রস্তাব আসাটা স্বাভাবিক। কিন্তু আপাতত বিদেশি সাহায্যের প্রয়োজন নেই।” কিন্তু তারপর আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক চাপ আসতে থাকে। কারণ বিশ্বের অনেক দেশের নাগরিকই নিখোঁজ হতে পারে। যার মধ্যে ভারতীয়দের তালিকা প্রচুর। চাপের মুখে শেষমেশ বিদেশি সাহায্যের দিকে ঝুঁকল কাঠমাণ্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *