loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি : দোকানের টিনের চাল খুলে ভিতরে ঢুকে চুরির অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি সামনে আসে শিলিগুড়ির একটিয়াশাল বাজার এলাকায়। একটি মুদিখানা দোকান থেকে নগদ টাকা-সহ কয়েক হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ।

দোকান মালিকের দাবি, প্রতিদিনের মতো সোমবার সকালে দোকান খুলে ভিতরে ঢোকার পরই তাঁর নজরে আসে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর দোকানের উপরের অংশ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, টিন কেটে নয়, বরং টিনের একাধিক স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা।

ঘটনার পর বিষয়টি জানিয়ে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। কীভাবে চুরি হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন আশিঘর ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *