loader image
Skip to main content

Khabar Siliguri

খড়িবাড়ি: আলুর বস্তার আড়ালে লুকিয়ে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টা বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে চেকারমারি নাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ট্রাকটির নম্বর WB 73 U 0863। গাড়িতে তল্লাশি চালাতেই আলুর বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১৯টি মহিষের সন্ধান মেলে। এরপর ট্রাকটি আটক করার পাশাপাশি মহিষগুলিকেও বাজেয়াপ্ত করা হয়।

তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মহিষগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় খড়িবাড়ি থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *