শিলিগুড়ি: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে দেখা করে প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কর্মসূচির সূচনা করেন তিনি।
এদিন উপভোক্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখেন মন্ত্রী। শংকর ঘোষ জানান, বর্তমানে শিলিগুড়িতে প্রায় ৩২ হাজার মহিলা প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা করে পাচ্ছেন। পাশাপাশি আরও প্রায় সাড়ে ৩ হাজার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
যোগ্য আবেদনকারীরা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদনগুলি নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানো হচ্ছে বলেও জানান শংকর ঘোষ।