loader image
Skip to main content

Khabar Siliguri

১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার সন্তোষী পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশভাগের করুণ পটভূমিতে নির্মিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সানি দেওল, প্রীতি জিন্টা, আলি ফজল এবং অভিমন্যু সিংয়ের মতো তারকাদের। ছবি মুক্তির মুখে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তারকাদের পারিশ্রমিক সংক্রান্ত বেশ কিছু তথ্য। সূত্রের খবর, এই ছবির জন্য সবচেয়ে বড় অঙ্কের চেক পকেটে পুরেছেন সানি দেওল। প্রধান চরিত্রের জন্য তিনি নাকি হাঁকিয়েছেন প্রায় ৬০ কোটি টাকা! ‘গদর ২’ এবং ‘বর্ডার ২’-এর অভূতপূর্ব সাফল্যের পর বলিউডে এখন সানির দর আকাশছোঁয়া।

বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, মূল পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশেরও (Profit Sharing) ভাগ পেতে পারেন এই অভিনেতা। অন্যদিকে, দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা প্রীতি জিন্টা এই ছবির জন্য নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি অভিনেতা আলি ফজলের পারিশ্রমিক দাঁড়িয়েছে ৭ কোটি টাকায় এবং খলনায়ক বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়া অভিমন্যু সিং পেয়েছেন ২ কোটি টাকা। যদিও প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে পারিশ্রমিক বা বাজেট নিয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে, ছবিটি ১৫০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি করা হয়েছে, তবে কিছু সূত্রের দাবি বাজেট রাখা হয়েছে ৬০ থেকে ৬৫ কোটি টাকার মধ্যে।ছবির গল্প অনুযায়ী, সানি দেওল একজন মুসলিম ব্যক্তি এবং প্রীতি জিন্টা তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। দেশভাগের পর তাঁরা নিজেদের নতুন সংসার বাঁধতে পাকিস্তানে পাড়ি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *