শিলিগুড়ির শান্তিনগরে পঞ্চানন রোড এলাকায় এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে,স্থানীয় সূত্রে জানা গেছে, গয়নার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন উত্তম সরকার নামের এক ব্যবসায়ী।ভুক্তভোগী উত্তম বাবু জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হঠাৎ চারজন দুষ্কৃতী তার পথ আটকায়. এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং জোর করে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়. তিনি ব্যাগ নেওয়ার প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাকে ড্রেনে ফেলে দেয়।যখন তিনি দোকানদার ও স্থানীয়দের সাহায্যে তাদের ধাওয়া করার চেষ্টা করেন, তখন দুষ্কৃতীরা বাইকে করে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায়. সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান।ব্যবসায়ীর ব্যাগ থেকে প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ ১.৫ থেকে ২ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ. হামলাকারীদের কাছে দুটি বাইক ছিল এবং তাদের দলে মোট চারজন সদস্য ছিল বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে।তারা আশেপাশের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। অপরাধীদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে।