loader image
Skip to main content

Khabar Siliguri

বাংলাদেশের বহু জায়গায় ইতিমধ্যে জন্মাষ্টমী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আনন্দের সঙ্গে হিন্দুরা পালন করছে এই অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, “জন্মাষ্টমী উপলক্ষে আমি বাংলাদেশ ও বিশ্বজুড়ে সকল হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।” এরপরেই নাম না করে হাসিনাকে কটাক্ষ করেন তারেক। তাঁর দাবি, ‘কংসের মতো’ শাসক দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। দেশত্যাগি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নজিরবিহীন আক্রমণ! ঢাকায় জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে নাম না করে হাসিনাকে কংসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপশি ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরোহিত ও সেবাইতদের সম্মাননা ভাতা বিতরণ করেন তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে এবং আত্মত্যাগের মাধ্যমে ‘কংসের মতো ফ্যাসিস্ট’দের পতন ঘটিয়েছে। তারেক আরও বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, শ্রীকৃষ্ণ কংসকে পরাজিত করে অশুভ শক্তিকে নির্মূল করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন।” আরও বলেন, “বাংলাদেশ এখন আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অর্থনীতির উন্নতি, সুষ্ঠু প্রশাসন এবং উন্নত আইনশৃঙ্খলার লক্ষ্যে এটাই হল দেশ পুনর্গঠনের সঠিক সময়।” বাংলাদেশে সাম্প্রতিককালে সময়ে হিন্দু সম্প্রদায় তথা সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ঠিক সেই সময় সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান। তিনি বলেন, “সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এভাবে নাগরিকদের দেখলে হবে না। আমরা যেন সকলকে বাংলাদেশী ভাবি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *