শিলিগুড়ির আশিঘড় মোড় সংলগ্ন বাদুরবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে দুটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনাটি আজ ভোর চারটা নাগাদ ঘটেছে বলে জানা গেছে।
তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুরবাগান এলাকায় দুটি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের ঘটনায় গাড়ি দুটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। সাথে যে বাড়ির সামনে এটি হয়েছে সেই বাড়িটি অল্প বিস্ত ক্ষতি হয়েছে। আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়।
তবে ঠিক কী কারণে গাড়ি দুটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কোনও যান্ত্রিক ত্রুটি, শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখার বিষয়। আগুন লাগার সময় গাড়ি দুটিতে কেউ ছিলেন না।
ঘটনায় কোনও প্রাণহানির খবর না থাকায় স্বস্তি মিলেছে। তবে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।