loader image
Skip to main content

Khabar Siliguri

এই ‘যুদ্ধবিরোধী’ কতটা সফল হবে তা নিয়ে সংসয় আছে সকলের। তবুও একটা শান্তির বার্তা তো পাওয়া গেলো। শান্তির লক্ষ্যে শনিবার মস্কো পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আগমনে শান্তির ইঙ্গিত দিয়ে বড় ঘোষণা করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়ে দিলেন, আগামী ৩ দিন ইউক্রেনে কোনওরকম হামলা চালাবে না রুশ সেনা।৪ বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। বিশ্বের সব মহল থেকে যুদ্ধ থামার আর্জি এলেও তা কানে তোলেননি পুতিন। বরং ট্রাম্পের তরফে যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা যতবার হয়েছে ততবার হামলার ঝাঁজ বাড়িয়েছেন পুতিন। এহেন পরিস্থিতির মাঝেই শোনা যায়, যুদ্ধবিরতির লক্ষ্যে রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত।

সেইমতো শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মার্কিন দূতেদের সফর চলাকালীন কিয়েভ কোনও বিমান হামলা চালাবে না এবং মস্কোকেও একই পদক্ষেপ করার আহ্বান জানান। এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘আমাদের দিক থেকে কোনও বিমান হামলা হবে না, এবং রাশিয়াকেও এই আলোচনা ও মার্কিন সফরের লজিস্টিক বিষয়গুলি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময়ে একই কাজ করতে হবে।’ জেলেনস্কির এই ঘোষণার পর শনিবার পুতিনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, আগামী ৩ দিন রাশিয়ার তরফে কোনও হামলা করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *