loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি : শিলিগুড়ি কলেজে এবিভিপি ও এসএফআই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল। বুধবার কলেজ চত্বরে দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ।

এসএফআইয়ের অভিযোগ, তাদের সংগঠনের সদস্যদের উপর এবিভিপির কর্মীরা বাঁশ দিয়ে আঘাত করেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয় বলে জানা গিয়েছে।ঘটনার পর দুই ছাত্র সংগঠনের তরফেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলা হয়। দফায় দফায় উত্তেজনার জেরে কলেজ চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

ঘটনার প্রকৃত কারণ কী এবং ঠিক কীভাবে হাতাহাতির সূত্রপাত, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনগুলি।ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির সংঘাতের আবহ তৈরি হয়েছে শিলিগুড়ি কলেজে।কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *