loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি :মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে গাড়ি নিয়ে ঢোকার অভিযোগকে কেন্দ্র করে ফুলবাড়িতে উত্তেজনা। ঘটনায় ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায়কে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে ঘিরে ফুলবাড়ির হেলিপ্যাডে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সেই নিরাপত্তার মধ্যেই ‘Army’ লেখা একটি চারচাকা গাড়ি নিয়ে হেলিপ্যাডের ভিতরে বাপি রায় ঢুকে পড়েন বলে অভিযোগ।

এদিকে, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডের বাইরে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের কয়েকজন হেলিপ্যাডের ভিতরে বাপি রায়কে দেখতে পান বলে দাবি। এরপরই তাঁরা প্রশ্ন তোলেন, কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে তিনি হেলিপ্যাডের ভিতরে প্রবেশ করলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আরও পুলিশ বাহিনী পৌঁছয়। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাপি রায়কে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। বুধবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *