loader image
Skip to main content

Khabar Siliguri

সৌদি আরবের তেলসমৃদ্ধ শহর দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল হাউথিদের ক্ষেপণাস্ত্র। তারপরই বিমানবন্দরের একাংশে আগুন লেগে যায়। ঘটনায় এক মৃত্যু হয়েছে এক ভারতীয়-সহ দু’জনের। আহতের সংখ্যা আরও ৮। তাঁদের মধ্যে রয়েছে ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিকও। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা। তড়িঘড়ি খালি করা হয় বিমানবন্দর। শুধু তাই নয়, বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবাও। রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। পাশাপাশি, মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনাও জানিয়েছে দূতাবাস।

হামলার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। চলে আগুন নেভানোর কাজ। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে উত্তপ্ত অবস্থার মাঝেই বুধবার মার্কিন বিদেশ মন্ত্রক সৌদির মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী এবং তাঁদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র টমি পিগট সমাজমাধ্যমে লেখেন, ‘ইরান-সমর্থিত হাউথিরা সৌদির বিরুদ্ধে শত্রুতা বাড়িয়েছে। বেসামরিক বিমানবন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালাচ্ছে। ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *