loader image
Skip to main content

Khabar Siliguri

জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ফাঁসিদেওয়া ব্লক-২ সভাপতি কাজল ঘোষকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার চার সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, আটক চারজনের মধ্যে তিনজনের নাম মিথিলেশ শাহ, রাজা রায় এবং শুভঙ্কর দাস। অপর একজনের নাম এখনও জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সৌরভ বসু সরকার। তিনি জানান, আটক ব্যক্তিরা আদৌ ডিম ছোড়ার ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তদন্ত করে দেখবে পুলিশ। তাঁর বক্তব্য, তদন্তে যদি প্রমাণিত হয় যে তাঁরা ডিম ছোড়ার ঘটনায় যুক্ত ছিলেন, তাহলে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। অন্যদিকে, যদি তাঁদের অকারণে আটক করা হয়ে থাকে, সেক্ষেত্রেও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *