loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: গণেশ চতুর্থীকে সামনে রেখে সুভাষপল্লী হাতি মোড় নাইট আউল অ্যাসোসিয়েশনের পঞ্চম বর্ষের গণেশ পুজোর প্রস্তুতি শুরু হল। আজ আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারের গণেশ পুজোর সূচনা করা হয়। এবারের পুজোর বিশেষ আকর্ষণ ‘ওমকার গণেশ ধাম’ থিম।

প্রতি বছরের মতো এবারও অভিনব থিমের মাধ্যমে শহরবাসীর সামনে নতুন ভাবনা তুলে ধরতে উদ্যোগী হয়েছে পুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, এবারের থিমে একটি কাল্পনিক শিব মন্দিরের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ। সেই মণ্ডপেই গণেশ পুজোর আয়োজন করা হবে।

নাইট আউল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম সাহা জানান, প্রতি বছরই নতুন ভাবনা ও থিমকে সামনে রেখে গণেশ পুজোর আয়োজন করা হয়। এবছরও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে ‘ওমকার গণেশ ধাম’। পুজোর কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিদিন বিকেলে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকবে।

উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকেও বিশেষ নজর দিয়েছে পুজো কমিটি। পুজোর সময় একদিন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র অথবা কম্বল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *