শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের সামনে একটি গাড়ি ঢুকে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গাড়িটি হেলিপ্যাডের সামনে ঢুকে পড়তেই সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা গাড়িটিকে সেখান থেকে বের করে দেন।
তবে গাড়ি বের করে দেওয়ার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর বিজেপি কর্মীদের একাংশ গাড়িটির পেছনের কাঁচ ভেঙে দেন। ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে শুরু হয় ব্যাপক উত্তেজনা।
গাড়ির কাঁচ ভাঙার বিষয়টি নিয়ে পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে শুরু হয় কথা কাটাকাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। তবে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘিরে এলাকায় তৈরি হয় চাপা উত্তেজনা।
ঘটনার পর হেলিপ্যাড চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।