loader image
Skip to main content

Khabar Siliguri

শাস্ত্র বলে, যে কোনও শুভ কাজের শুরুতেই আগে তাঁর নাম নিতে হয়। কারণ তিনি বিঘ্নহর্তা, ভক্তের সব বিপদ এক নিমেষে দূর করে দেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই বিশেষ তিথিতে দেশজুড়ে পালিত হতে চলেছে বাপ্পার পুজো। তবে এই পুজো ঘিরে রয়েছে বেশ কিছু কড়া নিয়মও। সবচেয়ে বড় বিষয়, এই দিন আকাশে ভুলেও চোখ তোলা মানা। অসাবধানে চাঁদের দিকে তাকালেই নাকি নেমে আসতে পারে ঘোর বিপদ! সমাজের চোখে জুটতে পারে মিথ্যা অপবাদ ও চরম অসম্মান। পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাদ্র শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ৭টা বেজে ৬ মিনিটে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। শাস্ত্র বলছে, দেবশিল্পী পার্বতীনন্দনের জন্ম হয়েছিল ঠিক দুপুরবেলায়। তাই সূর্যোদয়ের তিথি নয়, বরং তাঁর জন্মতিথির সময় মেনেই ১৪ সেপ্টেম্বর মূল পুজো পালিত হবে।

পুজোর জায়গাটি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। সেখানে একটি পরিষ্কার লাল কাপড় পাতুন। সেই কাপড়ের ওপর গণেশের মূর্তি স্থাপন করতে হবে। পুজো শুরুর পর গণেশকে প্রথমে সিঁদুরের তিলক পরাবেন। তারপর নিবেদন করুন চাল ও টাটকা ফুল। সবচেয়ে জরুরি হল দূর্বা। দূর্বা গণেশের বড্ড প্রিয়। কয়েকটি দূর্বা এক সঙ্গে নিয়ে সুতো দিয়ে বেঁধে ছোট ছোট আঁটি বানিয়ে তাঁর পায়ে দিন। মন্ত্রপাঠ আর ভক্তিভরে আরতির পর দিন ভোগ। সিদ্ধিদাতার পুজোয় মোদক ছাড়া তো ভোগ সম্পূর্ণই হয় না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *